মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়াকে কেন্দ্র করে হট্টগোল, পুলিশ আহত

Admin ০২ April ২০২৬ · Thursday · ০৬:৫১ পূর্বাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়াকে কেন্দ্র করে হট্টগোল, পুলিশ আহত

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়া।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে নিয়ম ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে প্রভাবশালীদের বিশৃঙ্খলার  ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ম ভেঙে কন্টেইনারে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা সাধারণ মানুষ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হট্টগোল বাধে।

এ সময় দায়িত্বরত এএসআই মুশফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ঠোঁটে আঘাত পেয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয়রা আরও জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস উপস্থিত থাকাকালীন শৃঙ্খলা বজায় রেখে তেল বিতরণ করা হচ্ছিল। তিনি চলে যাওয়ার পরপরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এবং প্রভাবশালীরা নিয়ম না মেনে তেল নেওয়া শুরু করে।

ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তিনি সারাদিন বাইরে ছিলেন এবং ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানেন না, তবে নিয়ম মেনেই তেল বিতরণ করা হচ্ছিল বলে দাবি করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি উপস্থিত থাকাকালে সবকিছু স্বাভাবিক ছিল, পরে অন্য একটি অভিযোগের খোঁজে চলে গেলে বিশৃঙ্খলার খবর পান।

এদিকে ট্যাগ অফিসার এ বি এম কামাল আহমেদ জানান, তেল নেওয়া নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় এক এএসআই আহত হয়েছেন।

তবে স্থানীয় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইলিয়াস বলেন, সংশ্লিষ্ট পুলিশ সদস্য সংঘর্ষে নয়, বাঁশ সরাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ