বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বদরগঞ্জে ৪ হাজার মানুষ অন্ধকারে, দুর্ভোগ চরমে

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১২:০২ অপরাহ্ণ
বদরগঞ্জে ৪ হাজার মানুষ অন্ধকারে, দুর্ভোগ চরমে
বদরগঞ্জে ৪ হাজার মানুষ অন্ধকারে, দুর্ভোগ চরমে

হোসেন আলী, বদরগঞ্জ,রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামে এক কৃষকের অসচেতন ও খামখেয়ালিপূর্ণ কর্মকাণ্ডে প্রায় ৪ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুতের খুঁটির টানা তার খুলে দেওয়ার ঘটনায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, পাশাপাশি বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাচল।

অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষক আব্দুল মান্নান নিজের জমির কাজের সুবিধার্থে পল্লী বিদ্যুতের খুঁটির টানা তার খুলে দেন। এর ফলে খুঁটিটি ভারসাম্য হারিয়ে হেলে পড়ে রাস্তায় আড়াআড়িভাবে পড়ে যায়। এতে করে গ্রামটির প্রধান সড়কে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনের বেলায় তারটি খুলে ফেলার পর রাতে হঠাৎ খুঁটিটি রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়। টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ না থাকায় ঘরে পানি তোলা, মোবাইল চার্জ দেওয়া, শিক্ষার্থীদের পড়াশোনা—সব কিছুই থমকে গেছে। রাত নামলেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষজন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

স্থানীয় বাসিন্দা মহুবার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন মানুষের খামখেয়ালিপনার কারণে হাজারো মানুষ তিন দিন ধরে কষ্ট পাচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চাই।”

আরেক বাসিন্দা রানা আহমেদ বলেন, “বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমাতে পারছি না। গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছে, খামারের গরুগুলোও অস্থির হয়ে পড়েছে।”

এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, “অসচেতনতার কারণে পুরো গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।”

অন্যদিকে, বদরগঞ্জ পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক বিপ্লব কুমার পাল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে। তিনি সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া বিদ্যুতের কোনো স্থাপনায় হাত দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ