বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ববিতে শিক্ষকদের অনুমতি না নিয়ে স্বাক্ষর ব্যবহারের অভিযোগ

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৫৬ পূর্বাহ্ণ
ববিতে শিক্ষকদের অনুমতি না নিয়ে স্বাক্ষর ব্যবহারের অভিযোগ
ববিতে শিক্ষকদের অনুমতি না নিয়ে স্বাক্ষর ব্যবহারের অভিযোগ

আবদুল্লাহ আল  শাহিদ  খান, ববি প্রতিনিধি

‎ববিতে শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনে শিক্ষকদের বৈঠকের উপস্থিতি পত্রে দেওয়া স্বাক্ষর, অনুমতি না নিয়ে শিক্ষকদের নামে দেওয়া বিবৃতিতে ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ফেসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে এ অভিযোগ করেন ববির এক শিক্ষক।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “একটি ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি: বিবৃতিতে আমাদের সকলের স্বাক্ষরপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু, আমরা স্বাক্ষর দিয়েছিলাম ওই বৈঠকের উপস্থিতি পত্র হিসেবে। আমরা কোনভাবেই বিবৃতি লেখার পরে বিবৃতি পড়ে সই করিনি।”

তিনি আরও লেখেন, “স্বাক্ষরপত্র এখানে (বিবৃতিতে) অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই আমাদেরকে অবহিত করা উচিত ছিল। এতে করে শিক্ষকগণ বিষয়টি পড়ে তাদের মতামত জানাতে পারতেন, যেটা করা হয়নি। বিষয়টি ভাল কিংবা মন্দ; তার চেয়েও বড় কথা হল বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং ব্যক্তি স্বাধীনতার বিরোধী।”
‎এ ছাড়াও তিনি তার স্ট্যাটাসে এরকম কার্যক্রম থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য বলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ