বুধবার, ২৭ মে ২০২৬
আন্তর্জাতিক

ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ‘এক বিপদ’: ডেমোক্র্যাট নেতারা

অনলাইন ডেস্ক ০২ April ২০২৬ · Thursday · ০৬:৪৯ পূর্বাহ্ণ
ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য ‘এক বিপদ’: ডেমোক্র্যাট নেতারা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ‘এক বিপদ’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যরা। একইসঙ্গে তারা ট্রাম্পের বক্তব্যকে ‘উদ্ভট, ভয়াবহ, অশুভ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ওয়াশিংটন সময় বুধবার (০১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির নেতারা।

৯ কোটি মানুষের ইরানকে ‘পাথর যুগে’ ফিরিয়ে নেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তার কড়া সমালোচনা করেন কংগ্রেসউম্যান ইয়াসামিন আনসারি।

এই ধরনের বক্তব্যকে তিনি ‘উদ্ভট, ভয়াবহ এবং অশুভ’ বলে মন্তব্য করেন।
কংগ্রেসমান জিম হাইমস বলেন, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই তেলের দাম প্রতি ব্যারেলে ৫ ডলার বেড়ে গেছে।

হাইমস আরও বলেন, ট্রুথ সোশ্যাল-এ আজ এক উত্তাল রাত কাটবে। আর তিনি (ট্রাম্প) আসলে কী বলেছেন, সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই।

সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ট্রাম্প যখন দুই সপ্তাহ আগে দাবি করেছিলেন ‘আমরা জিতেছি’, তখন তিনি আমেরিকার মানুষের কাছে মিথ্যা বলেছিলেন।

ট্রাম্পকে বিভ্রান্ত এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য এক বিপদ বলে মন্তব্য করেন ক্রিস ভ্যান।

কংগ্রেসমান লয়েড ডগেট বলেন, ট্রাম্পের ভাষণের মধ্যে ‘সবচেয়ে বড় মিথ্যাটি’ খুঁজে বের করা কঠিন, তবে যুক্তরাষ্ট্রে ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’ বলে তার দাবিটিই সম্ভবত জয়ী হবে।

সূত্র: আল-জাজিরা

সূত্র: বাম থেকে: কংগ্রেসউম্যান ইয়াসামিন আনসারি, কংগ্রেসমান জিম হাইমস, কংগ্রেসমান লয়েড ডগেট এবং সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ফাইল ছবি

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

কুবি প্রতিনিধি :পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলে অবস্থ...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪৩ অপরাহ্ণ
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলামের ঈদ শুভেচ্ছা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃহোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের সর্...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী সুনামগঞ্জে...

২৬ May ২০২৬ · Tuesday · ০৯:৩৮ অপরাহ্ণ