বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ নিয়ে জর্ডানে যাওয়ার সুযোগ পেল ৬৮জন

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০২:২১ অপরাহ্ণ
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ নিয়ে জর্ডানে যাওয়ার সুযোগ পেল ৬৮জন
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রশিক্ষণ নিয়ে জর্ডানে যাওয়ার সুযোগ পেল ৬৮জন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে জর্ডানে যাওয়ার সুযোগ পেয়েছেন ৬৮জন প্রশিক্ষণার্থী। 
এ উপলক্ষে গতকাল জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)  এর সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়েসেলের সাবেক মহাব্যবস্থাপক যুগ্ম সচিব এবিএম আবদুল হালিম, জর্ডানস্থ ক্লাসিক গার্মেন্টসের বাংলাদেশ প্রতিনিধি স্বপন মাতব্বর প্রমুখ।
সভায় জানানো হয় জর্ডানস্থ ক্লাসিক গার্মেন্টসের উদ্যোগে এবং বোয়েসেলের ব্যবস্থাপনায় সম্পূর্ণ সরকারি খরচে জয়পুরহাট জেলার ৭৮ জন  মহিলা কর্মীর  মধ্যে ৬৮ জন গার্মেন্টস অপারেটরসহ বিভিন্ন পদে অন স্পট নির্বাচিত হয়েছেন । এরমধ্যে কয়েকদিনের মধ্যে ১৩ জন মেডিকেল সম্পন্ন করে জর্ডানে চলে যাবেন। ৫৫ জন জয়পুরহাট  এবং ঢাকায় টিটিসিতে ক্লাসিক গার্মেন্টসের খরচে স্কিল ট্রেনিং নিয়ে জর্ডানে চলে যাবেন। এখন থেকে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্পট রিক্রুট এর আয়োজন করবে বলে জানান টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল করিম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ