বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০২:১১ অপরাহ্ণ
আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে হাইওয়ে থানার পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে নোহা গাড়িসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার
মো. নূরে আলম (৪৬) দিনাজপুর জেলার কোতায়ালী উপজেলার বিভীষণ গ্রামের রজব আলী ছেলে ও  নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহ ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২)।
ঘটনটার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো রংয়ের নোহাগাড়িসহ তাদের গ্রেফতার করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ