বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে ২ সন্দেহভাজন গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০১:৪৩ অপরাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে ২ সন্দেহভাজন গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানার বিশেষ অভিযানে ২ সন্দেহভাজন গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২১ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি মামলার তদন্তে দুইজন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বাসন থানা পুলিশের এ অভিযান জোরদার করা হয়। অভিযানে চুরি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে কামাল হোসেন বিলাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দীঘিরপাড় এলাকার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের গাছা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে, দেশীয় অস্ত্র মামলার তদন্তে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে মোঃ তারিকুল ইসলাম রাহাত (২৮) কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সোনাখালী (পশ্চিমপাড়া) এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুর সদর এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

পুলিশ আরও জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহযোগিতায় অপরাধ নির্মূলে পুলিশ বদ্ধপরিকর বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ