বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড. মাজহারুল

Admin ২১ April ২০২৬ · Tuesday · ১০:২৩ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড. মাজহারুল
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড. মাজহারুল

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর( কিশোরগঞ্জ): চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার 
বিতরণ করেছেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট কর আইনজীবী কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক এড. মাজহারুল ইসলাম মাজহার।

রবিবার (২০ এপ্রিল ২০২৬) সকাল থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকদের হাতে পানির বোতল ও বিস্কুট তুলে দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীর হোসেনপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হোসেন আলী, পৌর কৃষক দলের সভাপতি রিপন মিয়া সহ অনেক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

তীব্র গরমে স্বস্তির উদ্যোগ চলতি বছরের এসএসসি পরীক্ষা চলছে তীব্র দাবদাহের মধ্যে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় অভিভাবকদের। সন্তানের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় থাকা এসব অভিভাবকের কষ্ট লাঘব করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এড. মাজহারুল ইসলাম।

এ বিষয়ে এড. মাজহারুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে অভিভাবকদের ত্যাগ ও অপেক্ষা অপরিসীম। তীব্র গরমে তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকেন, অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের সামান্য স্বস্তি দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি সবসময় হোসেনপুরের মানুষের পাশে থাকতে চাই।

বেশ কয়েক জন অভিভাবকরা জানান  -
পানি ও শুকনো খাবার  পেয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, সকাল থেকে রোদে দাঁড়িয়ে আছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এই পানিটা এখন খুবই দরকার ছিল। মাজহার ভাই আমাদের কষ্টটা বুঝেছেন, এজন্য তাকে ধন্যবাদ।

আরেকজন নারী মোছা: রিনা খাতুন অভিভাবক বলেন, পরীক্ষার টেনশনে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। শুকনো খাবার  আর পানি পেয়ে ভালো লাগছে। নেতারা ভোটের সময় শুধু আসে, কিন্তু উনি পরীক্ষার সময় আমাদের কথা ভেবেছেন।

উক্ত উদ্যাগকে সামাজিক মহলে প্রশংসা ভাসছে
চেয়ারম্যান পদপ্রার্থীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ। তারা বলেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। এড. মাজহারুল ইসলামের এই কাজ অন্য প্রার্থীদের জন্যও অনুকরণীয় হতে পারে।

উল্লেখ্য, এড. মাজহারুল ইসলাম মাজহার দীর্ঘদিন ধরে হোসেনপুর উপজেলায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ