বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে যুবদল নেতা আদনান: পানি ও স্যালাইন বিতরণ

Admin ২১ April ২০২৬ · Tuesday · ১০:১৮ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে যুবদল নেতা আদনান: পানি ও স্যালাইন বিতরণ
এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে যুবদল নেতা আদনান: পানি ও স্যালাইন বিতরণ

​জয়পুরহাট প্রতিনিধিঃ
তীব্র গরমে জয়পুরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাথে কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে সুপেয় পানি, জুস ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালন করেন।

​চলমান তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন পরীক্ষা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অভিভাবকদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন যুবদল নেতা মোক্তাদুল হক আদনান। আজ পরীক্ষা চলাকালীন সময়ে তিনি শহরের বিভিন্ন কেন্দ্রের সামনে যান এবং নিজ হাতে অভিভাবকদের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেন।

​এই মানবিক উদ্যোগের বিষয়ে মোক্তাদুল হক আদনান বলেন,তীব্র গরমে সন্তানরা যখন ভেতরে পরীক্ষা দিচ্ছে, তখন অভিভাবকরা বাইরে দুশ্চিন্তা ও গরমে কষ্ট পাচ্ছেন। তাদের একটু স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। রাজনীতির উর্ধ্বে উঠে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

​উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে এই পানি ও স্যালাইন তাদের অনেক উপকারে এসেছে।

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি,  ছাত্রদল নেতা ইমন,  তুষার,  আলামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে এই কার্যক্রমে সহায়তা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ