শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কপিলমুনি কলেজ ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:১৫ পূর্বাহ্ণ
কপিলমুনি কলেজ ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট
কপিলমুনি কলেজ ক্যাম্পাসে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎   
‎  "প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে রোভারিং" প্রতিপাদ্য ধারণ করে ২১ এপ্রিল মঙ্গলবার থেকে পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজ ক্যাম্পাসে  শুরু হচ্ছে  ৫ দিনব্যাপী পঞ্চদশ খুলনা জেলার রোভার মুট ২০২৬। খুলনা জেলা রোভার স্কাউট এর সহ-সভাপতি ও কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার জানান, খুলনা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টির অধিক ইউনিট থেকে ৫'শ জন রোভার ও গার্ল ইন রোভার, স্বেচ্ছাসেবক ও ১'শ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন।  আঞ্চলিক উপ-কমিশনার, রোভার অঞ্চল  ও মুট চীফ শিকদার রুহুল আমিন এবং খুলনা জেলা  রোভার সম্পাদক ও মুট সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম জানান, ২১ এপ্রিল, মঙ্গলবার, বিকাল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  সভাপতি খুলনা জেলা   রোভার ও জেলা প্রশাসক খুলনা হুরে জান্নাত, বিশেষ অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, পাইকগাছা উপজেলা  নির্বাহী অফিসার  ওয়াসিঊজ্জামান  চৌধুরী উপস্থিত থাকবেন। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে মহা তাবু জলসায় প্রধান অতিথি, প্রফেসর ডঃ মোসাম্মাৎ আসমা বেগম,  চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, বিশেষ অতিথি প্রফেসর মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয়  কলেজ, অনুষ্ঠানের  সভাপতিত্ব  করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার আলদীন। ২৫ এপ্রিল শনিবার সকাল ৮ টায়  খুলনা -৬ সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুটে অংশগ্রহণকারী  রোভারদের  মাঝে  সনদপত্র বিতরণ করবেন। কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য সাবরিনা শরমিন আজমী  বর্ধিষ্ণু জনপদ ঐতিহাসিক কপিলমুনির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কপিলমুনি কলেজ ক্যাম্পাস পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট '২৬ অনুষ্ঠানের ভেন্যু  নির্ধারণ করাই  খুলনা জেলা প্রশাসক ,খুলনা জেলা রোভার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ