বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে একই কবরে মৃত্যু, হৃদয়বিদারক ঘটনা চাঁদপুরে

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৩:৫৮ পূর্বাহ্ণ
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে একই কবরে মৃত্যু, হৃদয়বিদারক ঘটনা চাঁদপুরে
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে একই কবরে মৃত্যু, হৃদয়বিদারক ঘটনা চাঁদপুরে

মো: আল-মাহফুজ শাওন

চাঁদপুরের ফরিদগঞ্জে আজীবনের দুই বন্ধুর একসঙ্গে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরে লুটিয়ে পড়ে মারা গেছেন অপর বন্ধু।

সোমবার (২০ এপ্রিল) সকালে  জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা দুজনই বিনা পারিশ্রমিকে গ্রামের মানুষের কবর খুঁড়ে দিতেন। রোববার রাতে একসঙ্গে আড্ডা দেন এবং সোমবার ফজরের নামাজও একসঙ্গে আদায় করেন তারা।

সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বাচ্চু পাটওয়ারী। বন্ধুর মৃত্যুর খবর শুনে আবুল হাশেম কবরস্থানে গিয়ে তাঁর কবর খোঁড়ার কাজ শুরু করেন। কবর খোঁড়ার শেষ পর্যায়ে হঠাৎ তিনি কবরে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেখেন, তিনিও মারা গেছেন।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন জানান, বন্ধুর মৃত্যুর খবর শুনে তার বাবা ভেঙে পড়েন। পরে নিজ হাতে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের মতে, জীবদ্দশায় একসঙ্গে মানবসেবায় নিয়োজিত থাকা এই দুই বন্ধু মৃত্যুতেও একসঙ্গেই চলে গেলেন, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ