শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিকলীতে ১০ বছরের শিশু ইসরাত জাহান নিখোঁজ,সন্ধানের খোজে দিশেহারা পরিবার

Admin ২০ April ২০২৬ · Monday · ০৫:৩৭ অপরাহ্ণ
নিকলীতে ১০ বছরের শিশু ইসরাত জাহান নিখোঁজ,সন্ধানের খোজে দিশেহারা পরিবার
নিকলীতে ১০ বছরের শিশু ইসরাত জাহান নিখোঁজ,সন্ধানের খোজে দিশেহারা পরিবার

আল-আমিন হাসান , নিকলী উপজেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মোছাঃ ইসরাত জাহান (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর বন্দের এলাকার বাসিন্দা এবং নানার বাড়িতে বসবাস করত।
পরিবার সূত্রে জানা যায়, ইসরাত জাহান জন্মের পর থেকেই পিতৃস্নেহ থেকে বঞ্চিত। তার পিতা নুরমোহাম্মদ চৌধুরী এবং মাতা আকলিমা আক্তার (২৮)। নানার নাম মোঃ আমির মিয়া।

গত ৩০ মার্চ ২০২৬, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুটির বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৩ ফুট ৮ ইঞ্চি, চুল ছোট এবং সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এ ঘটনায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৮, তারিখ: ০৪ এপ্রিল ২০২৬) করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি ইসরাত জাহানের সন্ধান পেলে নিকলী থানায় বা ০১৭১৯৫৬০৪৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ