বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চাঁদা না দেওয়ায় চায়ের দোকানদারকে ছুরিকাঘাত

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:৪৯ অপরাহ্ণ
চাঁদা না দেওয়ায় চায়ের দোকানদারকে ছুরিকাঘাত
চাঁদা না দেওয়ায় চায়ের দোকানদারকে ছুরিকাঘাত

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।

রবিবার (১৯ এপ্রিল) কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবাইকান্দি গ্রামে এক চায়ের দোকানদারকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তি মো. বাচ্চু মিয়া (পিতা: মৃত হেলিম মিয়া)। তিনি স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকানে অবস্থানকালে একই এলাকার ইমরান হোসেন (৪০), পিতা: ্মো: রুকুন উদ্দিন, মাতাল অবস্থায় এসে নেশার টাকা জোগাড়ের জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে কোমর থেকে ছুরি বের করে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং জরুরি বিভাগে ভর্তি করে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেওয়ার পরও কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে পুনরায় হামলার চেষ্টা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রধান আসামি ইমরান হোসেন (৪০), পিতা:  রুকুন উদ্দিন। এছাড়া রুকুন উদ্দিন (৬০), পিতা:  মৃত রজব আলীসহ আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ