বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:৪৬ অপরাহ্ণ
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

মাদক, সন্ত্রাস ও অপরাধের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে যশোরের মনিরামপুরে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বয়ে এক বিশাল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজগঞ্জ মুক্তমঞ্চে মনিরামপুর থানা পুলিশের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, "মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। অপরাধীরা সমাজের শত্রু এবং তাদের নির্মূল করতে হলে পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটি সুদৃঢ় করতে হবে।" তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ নিশ্চিত করতে উপস্থিত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক।
বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান। বক্তারা প্রত্যেকেই অপরাধ দমনে দল-মতের ঊর্ধ্বে উঠে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্যে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. রজিউল্লাহ খান সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি সমাবেশটিকে এক বিশাল জনসমুদ্রে পরিণত করে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ