বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে হাম-রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:৪৪ অপরাহ্ণ
তাহিরপুরে হাম-রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
তাহিরপুরে হাম-রুবেলা রোগের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মুরাদ মিয়া,তাহিরপুর প্রতিনিধি।

তাহিরপুরে হাম ও রুবেলা রোগের বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল)সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কমসূচির উদ্বোধন করা হয়।

টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরুখ আলম শান্তনু।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নাসাদ আহমদের সভাপতিত্বে উদ্বোধনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরুম আহমদ,সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইদুল মিয়া,উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ণ ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের নিচে প্রত্যেক সুস্থ ও সবল শিশু হাম ও রুবেলা রোগ প্রতিরোধ টিকা পাবে।

অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী কর্মসূচিতে দিনব্যাপী দুই হাজার,দুইশত তেত্রিশ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হয়েছে।

উল্লেখ্য আছে উপজেলায় এ কার্যক্রমের আওতায় ৭টি ইউনিয়নে ১৯২টি অস্থায়ী এবং ১টি স্থায়ী কেন্দ্রে আগামী তিন সপ্তাহ ধরে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে টিকা প্রদান করা হবে।

এছাড়াও উপজেলায় প্রায় ৩২ হাজার শিশুকে এই রোগের টিকার আওতায় আনা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ