বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:২৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর
ডুমুরিয়ায় খাল খননে অনিয়মের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি এলাকাবাসীর

মো: আল-মাহফুজ শাওন

খুলনার ডুমুরিয়া উপজেলায় হরি নদীর একটি শাখা খাল খননের নামে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। হরি নদী থেকে গীতা মন্দির পর্যন্ত প্রায় ৩৬২ মিটার খাল খননের কথা থাকলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয়দের।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে -এর অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) কর্মসূচির মাধ্যমে এ প্রকল্পে ৩ লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন রুদাঘরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিহাব উদ্দিন মোল্যা।

এলাকাবাসীর অভিযোগ, নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্পের অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে। ওয়ার্ড বিএনপি নেতা কামরুল ইসলাম মোল্যা বলেন, “কোনো কাজই করা হয়নি। কাজ না করেই বিল উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

স্থানীয় ব্যবসায়ী আমানুল্লাহ অভিযোগ করেন, “দুই-এক জায়গা থেকে কচুরিপানা সরিয়েই পুরো বিল তুলে নেওয়া হয়েছে।” একই অভিযোগ করে শোলগাতিয়া বাজারের হোটেল ব্যবসায়ী বিকাশ পাল বলেন, “৪-৫ জন লোক দিয়ে অল্প কিছু কাজ করতে দেখেছি, এরপর আর কোনো কার্যক্রম চোখে পড়েনি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সিহাব উদ্দিন মোল্যা। তার দাবি, নিয়ম অনুযায়ী খননকাজ সম্পন্ন করা হয়েছে এবং একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. কে বোরহান বলেন, “আমি নতুন যোগদান করেছি। কাগজপত্র অনুযায়ী নিয়ম মেনেই টাকা উত্তোলন করা হয়েছে। বাস্তবে কী হয়েছে, তা তদন্ত করে বলা যাবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ