বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ৯৩ হাজার শিশুকে টিকার লক্ষ্য

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:১২ অপরাহ্ণ
খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ৯৩ হাজার শিশুকে টিকার লক্ষ্য
খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ৯৩ হাজার শিশুকে টিকার লক্ষ্য

মো: আল-মাহফুজ শাওন : খুলনা :

খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগরীর ২২নং ওয়ার্ডের কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হামের প্রাদুর্ভাবে ইতোমধ্যে অনেক শিশু আক্রান্ত হয়েছে। সরকার যথাযথ গুরুত্ব দিয়ে শিশুদের টিকার আওতায় আনতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কোভিডের মতো হামও একটি ভাইরাসজনিত রোগ—তাই টিকাদানে সবাইকে গুরুত্ব দিতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নগরীর ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৩৮৮ জন স্কুলশিশু এবং ৮০ হাজার ৪০৪ জন কমিউনিটির শিশু রয়েছে।

এই ক্যাম্পেইনে ২৫৬টি টিকাকেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী ও ৬২ জন সুপারভাইজারসহ মোট ৮২টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এ কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের নিচের সকল শিশুকে—পূর্বে এমআর টিকা গ্রহণকারী শিশুসহ—এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ