বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিএনএসবি চক্ষু হাসপাতাল ঘটনায় ৫ বিএনপি নেতাকে শোকজ

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:১০ অপরাহ্ণ
বিএনএসবি চক্ষু হাসপাতাল ঘটনায় ৫ বিএনপি নেতাকে শোকজ
বিএনএসবি চক্ষু হাসপাতাল ঘটনায় ৫ বিএনপি নেতাকে শোকজ

আল মাহফুজ-শাওন,নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে মব সৃষ্টি, ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলুকে হেনস্তার ঘটনায় পাঁচ বিএনপি নেতাকে শোকজ করেছে দলটি। রোববার (১৯ এপ্রিল) মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের কাছে শোকজের চিঠি পৌঁছে দেওয়া হয়।

শোকজপ্রাপ্তরা হলেন—খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন এবং মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন।

পৃথক চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গত ১৩ এপ্রিল বিএনএসবি চক্ষু হাসপাতালে সৃষ্ট ঘটনার বিষয়ে আগামী ২২ এপ্রিল রাত ৮টায় মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১৩ এপ্রিল খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য । এ সময় তার সঙ্গে থাকা কিছু বিএনপি নেতা ডা. বাবলুকে গালাগাল করেন এবং শারীরিকভাবে আঘাতের চেষ্টা চালান। একপর্যায়ে তাকে পদত্যাগের চাপ দেওয়া হয় এবং ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়ে এমপি নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে ১৮ এপ্রিল খুলনায় মানববন্ধন করেন চিকিৎসকরা। সেখানে তারা তিন দফা দাবি জানান—ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা, ডা. বাবলুকে পুনর্বহাল এবং ভবিষ্যতে ট্রাস্টি বোর্ডে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।

চিকিৎসক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে জরুরি সেবা ছাড়া সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতিতে যাবেন তারা। এরই মধ্যে পরদিন বিএনপির পক্ষ থেকে পাঁচ নেতাকে শোকজ করার ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ