বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:০৯ অপরাহ্ণ
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

মো: আল-মাহফুজ শাওন:

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে এবং -এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল শিমু। এ সময় তার মা তাকে পাশের দোকান থেকে ডিম আনতে পাঠান। ডিম কিনতে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ