সোমবার, ০২ নভেম্বর ২০২৬
জাতীয়

আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:০৬ অপরাহ্ণ
আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ
আ.লীগ নেত্রী সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন, তৃণমূলে ক্ষোভ

আল মাহফুজ-শাওন:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর। সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনে দলীয় ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন, যেখানে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এমন মনোনয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার পর সাম্প্রতিক সময়ে বিএনপিতে যোগ দিয়েই গুরুত্বপূর্ণ এই মনোনয়ন পেয়েছেন সুবর্ণা ঠাকুর। এতে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন তারা।

নেতাকর্মীরা বলেন, নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক হলেও অন্য দল থেকে এসে দ্রুত সংসদে যাওয়ার সুযোগ পাওয়া হতাশাজনক। তারা ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবি জানান।

অভিযোগের বিষয়ে সুবর্ণা ঠাকুর বলেন, আওয়ামী লীগের ওই কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই দেওয়া হয়েছিল এবং বিষয়টি তার জানা ছিল না।

উল্লেখ্য, এবারের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি মোট ১,০২৫টি মনোনয়নপত্র বিক্রি করে, যার মধ্যে প্রায় ৯০০টি জমা পড়ে। সেখান থেকে চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ