বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Admin ২০ April ২০২৬ · Monday · ১০:১৫ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি জেলা মোঃ সাইফুর রহমান:

“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬”  সোমবার সকালে কুড়িগ্রামে উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২০এপ্রিল) সকালে সিভিল সার্জন অফিস চত্বরে উদ্বোধন ও পরে সভাকক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে 
হাম রুবেলা টিকা দান ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,ড্যাব এর নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

এসময় কর্মসূচি সম্পর্কে তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আরাফি তামজিদ।

 

উদ্বোধন অনুষ্ঠান শেষে জানানো হয়, তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লক্ষ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৭০৭ জন  এবং মেয়ে শিশুর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৯২ জন। এই টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এবিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান কুড়িগ্রাম সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের  হাম রুবেলা টিকাদান কেন্দ্র নিয়মিত পরির্দশন করা হবে।সেই সাথে হাম রুবেলা টিকা বাস্তবায়নের মাধ্যমে  হার্ম রোগীর সংখ্যা কমে আসবে এবং স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে। 

উল্লেখ্য, আজ ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ