বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন প্রয়োগের আলোচনা সভা

Admin ২০ April ২০২৬ · Monday · ০৪:২৪ পূর্বাহ্ণ
পাইকগাছায়  শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন প্রয়োগের আলোচনা সভা
পাইকগাছায় শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন প্রয়োগের আলোচনা সভা

‎এসকে মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা):
‎খুলনার পাইকগাছা উপজেলায় ২০ হাজার ৫৪০ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‎রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

‎তিনি জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন কার্যক্রম চলবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে নিবন্ধিত শিশুরা টিকা নিতে পারবে।

‎সব শিশু যেন টিকার আওতায় আসে, সে জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ এবং গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎সভায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ