বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা

Admin ২০ April ২০২৬ · Monday · ০৪:০৮ পূর্বাহ্ণ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা

আল মাহফুজ-শাওন (খুলনা), প্রতিনিধি:** খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ নাসিম উদ্দিন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাসিম স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেনের ভাইপো এবং শেখ আকরাম হোসেনের ছেলে। ঘটনার সময় তিনি তার মেয়েকে নিয়ে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় রাজন নামের এক যুবক তার পিতা ও ভাইদের নিয়ে নাসিমের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে রাজনের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিমকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সেনহাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ