বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৩:৩২ অপরাহ্ণ
জয়পুরহাটের ক্ষেতলালে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
জয়পুরহাটের ক্ষেতলালে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধিঃ
বেশি লাভের আশায় অবৈধভাবে ডিজেল মজুদ করে খোলাবাজারে চড়া দামে বিক্রির দায়ে জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলার ইটাখোলা বাজারের ‘এনএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

জানা গেছে, উপজেলার ইটাখোলা বাজারের এনএস ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন গোপন খবর পেয়ে ওই দোকানে ঝটিকা অভিযান করা হয়। অভিযানকালে দোকানটিতে অবৈধভাবে মজুদ করা ২২০ লিটার ডিজেল পাওয়া যায় এবং মালিক হাতেনাতে ধরা পড়েন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদের অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্বাভাবিক রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ