বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০২:৫৭ অপরাহ্ণ
টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

কক্সবাজার প্রতিনিধি: কাউছার উদ্দিন হৃদয়

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে নৌবাহিনী।

সূত্র জানায়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচারের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নিয়ে একটি চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে।
এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার (করোলা এক্স, চট্টমেট্রো-গ-১১-৭৮১৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও প্রাইভেট কার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ