বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০১:৩২ অপরাহ্ণ
জয়পুরহাটের কালাইয়ে রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের কালাইয়ে রাস্তা দখলমুক্ত ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় ঐতিহ্যবাহী পুনট হাটের রাস্তা অবৈধ দখলমুক্ত এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুরে পুনট বাজারসংলগ্ন সড়কে ‘পুনট হাট ও বাজার ব্যবসায়ীবৃন্দ’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী নুর মোহাম্মদ, জিয়াদুল ইসলাম, লেবার সর্দার রানাসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে গাছের গুঁড়ি ও বাঁশের খুঁটি ফেলে রেখে অবৈধভাবে রাস্তা দখল করায় ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং হাটে আসা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে সংস্কারকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ