বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রাত জাগা আড্ডা বন্ধ করে প্রস্তুতিতে মনোযোগ দিন:পরীক্ষার্থীদের প্রতি ভূরুঙ্গামারী ওসির বার্তা

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০১:২৭ অপরাহ্ণ
রাত জাগা আড্ডা বন্ধ করে প্রস্তুতিতে মনোযোগ দিন:পরীক্ষার্থীদের প্রতি ভূরুঙ্গামারী ওসির বার্তা
রাত জাগা আড্ডা বন্ধ করে প্রস্তুতিতে মনোযোগ দিন:এসএসসি পরীক্ষার্থীদের প্রতি ভূরুঙ্গামারী ওসির বার্তা

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ভূরুঙ্গামারী থানা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এক ফেসবুক বার্তায় সকল পরীক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার উপযোগী পরিবেশ তৈরি করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া কোনো পরীক্ষার্থী অযথা বাইরে ঘোরাফেরা করবে না। রাতে রাস্তায় কাউকে পাওয়া গেলে অভিভাবকের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।

এছাড়া পরীক্ষার্থীদের রাতে পড়ালেখার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে এলাকায় উচ্চস্বরে গান-বাজনা, ডিজে পার্টি এবং মাইক ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অভিভাবকদের অযথা ভিড় না করা এবং ভাসমান দোকানপাট না বসানোরও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে।

ভূরুঙ্গামারী থানা জানায়, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পথে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে দ্রুত পুলিশি সহায়তা নেওয়ার জন্য ডিউটি অফিসার (০১৩২০-১৩৩৪৯৫), ওসি (০১৩২০-১৩৩৪৯০) অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ওসি আজিম উদ্দিন বলেন, “সবাই আইন মেনে চলুন এবং অবাধ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আপনাদের সন্তান-সন্ততি পরীক্ষায় অংশগ্রহণ করুক—এই প্রত্যাশা করছি।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ