সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০১:০৬ অপরাহ্ণ
হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম
হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে  (১৯ এপ্রিল ২০২৬) কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য  মাজহারুল ইসলাম এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


উল্লেখ্যা প্রকল্পের নাম সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন। দৈর্ঘ্য*: ২.৩৬০ কিলোমিটার।বরাদ্দকৃত টাকা ৭০,৮৫,১৩১ টাকা।
অর্থ বছর*: ২০২৫-২০২৬।বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। বর্ষা মৌসুমে ফসলি জমি ডুবে যেত এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন।  খাল খনন
উপলক্ষ্যে স্থানীয় আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হোসেনপুর  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন- সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এই খাল খননের ফলে গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর, লাখুহাটি ও পানান বিল এলাকার প্রায় কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের মুখে হাসি ফুটবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিজাবে রহমত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.জহিরুল ইসলাম মবিন, আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ে গর্ভনিং বডির সভাপতি  মোহাম্মদ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরিফ, গোবিন্দ পুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক,  সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন হলে এলাকার কৃষি ও সার্বিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ