সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ

Admin ১৯ April ২০২৬ · Sunday · ১১:৫৯ পূর্বাহ্ণ
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ

মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:

ভোলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকালে ভোলা সদর উপজেলার চক বাজার এলাকায় কোস্ট গার্ড ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে এ সিগারেট উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে একটি দল চক বাজার এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার দুটি গোডাউনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা।

প্রাথমিকভাবে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব নকল সিগারেট বাজারে সরবরাহের উদ্দেশ্যে গোডাউনগুলোতে মজুত করা হয়েছিল।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দকৃত নকল সিগারেটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ পণ্য বাণিজ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ