বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৮:৫১ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রনি মিয়াজি,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের সদর উপজেলার জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের দোকানঘর অবৈধ ভাবে দখলের প্রতিবাদে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলার সদর উপজেলার জগদল  দ্বি মুখী উচ্চ বিদ্যালয় এ সংবাদ সম্মেলন আয়োজন করেন বিদ্যালয় কতৃপক্ষ ।  

সংবাদ সম্মেলনে বিদ্যায়লের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, জগদল দ্বি মুখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া দিয়ে আসছে৷ এদিকে গত ২০২৪ সালের গনঅভ্যুত্থানের পর একটি চক্র বিদ্যালয়ের ১৭টি দোকান ঘর অবৈধ ভাবে দখল করে পূর্বের ভাড়া নেয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়৷ পরবর্তীতে চক্রটি কিছু দোকাঘর নিজের দাবী করে তাদের মতো ভাড়া দিচ্ছেন৷ ফলে ১৭টি দোকানের ব্যবসায়ীরা  ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন ।  এদিকে বিদ্যালয় কতৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পেয়ে সংবাদ সম্মেলন করেন৷

তিনি আরও বলেন,দোকাঘরগুলো প্রতিষ্ঠার পর বিদ্যায়ল কতৃপক্ষ দ্বারা পারিচালিত হয়ে আসছে। দোকানঘরগুলো ভাড়া থেকে যা আয় হয় সে আয় বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়৷ তাই বিদ্যালয়ের জমি ফিরে পেতে প্রশাসনের কাছে দাবী তাদের ৷

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জগদল  দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম,প্রাক্তন প্রধান শিক্ষক এইচ,এম একরামুল হক, সমাজসেবক মকছেদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষকরা৷

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ