বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হাম-রুবেলা টিকাদান ক্যম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৮:৪৫ পূর্বাহ্ণ
হাম-রুবেলা টিকাদান ক্যম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত
হাম-রুবেলা টিকাদান ক্যম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল থেকে:

শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগের প্রাদুর্ভাব কমাতে কিশোরগঞ্জের তাড়াইলে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’।

রোববার (১৯ এপ্রিল) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উপজেলা কো অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এবং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন। এছাড়াও সংশ্লিষ্ট দফতরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, দেশের প্রতিটি শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনা এখন সময়ের দাবি। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশুই যেন এই টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ