বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০২:২৮ অপরাহ্ণ
বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার
যশোর শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

মেহেদী হাসান রিপন স্টাফ রিপোর্টার:
যশোর শহরের প্রাণকেন্দ্র বেজপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে তাকে হাতেনাতে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১২টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস টিম শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন হিসেবে ববিকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেট থেকে নীল রঙের জিপলক ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ববি সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদ মেম্বারের ছেলে। এলাকায় তিনি মাদক কারবারের সাথে জড়িত বলে ডিবি পুলিশের কাছে প্রাথমিক তথ্য রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃত ববিকে শনিবার বিকেলেই যশোর আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।যশোর জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ