বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার - থানায় মামলা

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০২:২০ অপরাহ্ণ
রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার - থানায় মামলা
রামগতিতে ৪ বলিট্রাকসহ ৫ ব্যক্তি গ্রেপ্তার - থানায় মামলা

রামগতি(লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা:
লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ৪টি বলিট্রাক্টরসহ কৃষি জমির টপ সয়েল (উপরিভাগের মাটি) কাটার অপরাধে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শনিবার (১৮এপ্রিল ) গভীর রাতে গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে তাদের আটক করা হয়। 
আটককৃতরা হচ্ছে মাটি কেটে বিক্রি করার ঠিকাদার চর রমিজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল রকিবের ছেলে আশ্রাফ উদ্দিন( ৫০), বলিট্রাক্টর চালক চরসীতা গ্রামের মোঃ রফিকের ছেলে  মোঃ রিয়াজ (২৮), চন্দ্রগঞ্জের মোঃ জিল্লালের ছেলে মোঃ রাব্বি (২১), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল মতিনের ছেলে শামীম (১৯), এবং চরনেয়ামত গ্রামের আলমগীরের ছেলে সাব্বির (১৫) 
এ ঘটনায় রামগতি থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩/১৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদের খবরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ ব্যক্তিকে আটক করা হয় এসময় মাটি পরিবহনে ব্যবহৃত চারটি বলি ট্রাক জব্দ করা হয়। কৃষি জমির টপ সয়েল বিক্রি করার অপরাধে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় রাতেই তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ