সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সম্পাদকীয়

'কৃত্তিম আলোর নিচে বিবর্ণ বন্ধন'

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০১:৪৪ অপরাহ্ণ
'কৃত্তিম আলোর নিচে বিবর্ণ বন্ধন'
কলাম: 'কৃত্তিম আলোর নিচে বিবর্ণ বন্ধন'

আজকের দিনে আমাদের চারপাশ আলোকোজ্জ্বল—নিয়ন আলো, মোবাইলের স্ক্রিন, বিজ্ঞাপনের ঝলকানি আর সোশ্যাল মিডিয়ার উজ্জ্বল মুখচ্ছবি। এত আলোয়ও যেন কোথায় এক অন্ধকার লুকিয়ে আছে—সম্পর্কের অন্ধকার। মানুষ হয়তো একসাথে বসবাস করছে কিন্তু তারা একে অপরের কাছে নেই।
বছর দশেক আগেও দুপুরবেলা বারান্দায় বসে প্রতিবেশীর সঙ্গে গল্প করা ছিল স্বাভাবিক। আজ আমরা বারান্দা ছেড়ে সোফায়, আর গল্পের জায়গা দখল করেছে স্ক্রল। এক টুকরো ভালোলাগা কিংবা মন খারাপের সময়টুকু ভাগ করে নেওয়ার মতো মানুষ এখন অনেকের জীবনেই নেই। প্রযুক্তি আমাদের দিয়েছে গতির ছোঁয়া কিন্তু কেড়ে নিয়েছে মনের ধৈর্য্য। ইনবক্সে হাজারো কথার ভিড়ে হারিয়ে যাচ্ছে আন্তরিকতার সুর। সহজে কথা বলা শিখেছি আমরা কিন্তু গভীরভাবে কথা শোনার মানুষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বন্ধুত্ব এখন "সাজানো ফ্রেমের ছবি" যেখানে ফিল্টার থাকে কিন্তু অনুভব থাকে না। ভালোবাসা এখন 'রিলেশনশিপ স্ট্যাটাস', যেখানে স্থায়িত্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনসম্মুখে প্রকাশ।এই কৃত্রিম আলোর যুগে আমাদের দরকার কিছু "মানবিক ছায়া"—যেখানে প্রযুক্তি পাশে থাকবে কিন্তু সম্পর্কের মূল ভিত্তি হবে শ্রদ্ধা, বিশ্বাস ও সময় দেওয়া। দরকার এমন বন্ধু বা সঙ্গী, যাকে দেখে বলার প্রয়োজন নেই, 'আমি একা' কারণ সে বুঝে নিতে পারবে না বলা কথাগুলিও।
তাই আসুন, আমরা যেন ভুলে না যাই—মানুষের হৃদয়েও চার্জ লাগে, ভালোবাসার ব্যাটারিও ফুরিয়ে যেতে পারে। সময় থাকতেই সম্পর্কের দিকে ফিরে তাকাই। সকল কৃত্তিমতাকে পরিহার করে মানবিক সম্পর্ক ও বন্ধুত্বের বন্ধন গড়ে তুলি।
 

লেখক: মোঃ রবিউস সানি জোহা 
সাধারণ সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ