বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু,আহত ৫ জন

Admin ১৮ April ২০২৬ · Saturday · ১১:১১ পূর্বাহ্ণ
রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু,আহত ৫ জন
রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু,আহত ৫ জন

রংপুর প্রতিনিধি ॥ রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখিপুরে বজ্রপাতে শনিবার সকালে দুই জেলের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহতরা হলেন বড় হযরতপুর এলাকার তালেব উদ্দিন (৬০) এবং মাছ ধরতে আসা মিলন মিয়া (৪০)।
মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান নিহত পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বেশ কয়েকজন জেলে সেখানকার একটি পুকুরে মাছ ধরছিলেন।  মাছ ধরার দৃশ্য দেখতে পুকুর  পাড়ে ভিড় করেন বেশ কিছু গ্রামবাসী। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকে গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তালেব উদ্দিন ও মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন।###১৮-০৪-২০২৪

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ