শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়া সরকারি কলেজে এমপি জালাল উদ্দীনের সংবর্ধনা

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:১৯ পূর্বাহ্ণ
পাকুন্দিয়া সরকারি কলেজে এমপি জালাল উদ্দীনের সংবর্ধনা
পাকুন্দিয়া সরকারি কলেজে এমপি জালাল উদ্দীনের সংবর্ধনা

আবু হানিফ স্টাফ রিপোটার:কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনকে তাঁর নিজ শিক্ষা প্রতিষ্ঠান পাকুন্দিয়া সরকারি কলেজের সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ১৯৭৮ থেকে ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা তাঁকে এই সংবর্ধনা দেন। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। বক্তব্যে তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, “আজ আমরা সবাই একত্রিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই দিনটি আমার জীবনে স্মৃতিময় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এমনকি প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আমাকে সমর্থন দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
এমপি জালাল উদ্দীন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি যেন এলাকার জন্য ভালোভাবে কাজ করতে পারি, সে জন্য আপনারা আমাকে পরামর্শ ও সহযোগিতা করবেন।”
১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী মো. হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. আহসান হাবীব হিরু, মো. আব্দুল ওয়াদুদ, জেবুন্নাহার বেগম লাকী, মো. আকরাম হোসেন ভূঁইয়া কাঞ্চন, মো. মুক্তার উদ্দীন, মালেকা বিলকিস, মো. খলিলুর রহমান রেজোয়ান, মো. আলমগীর, মো. সিদ্দিক উল্লাহ এবং মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ