সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:১৮ পূর্বাহ্ণ
কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন
কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে অনুষদের বিভিন্ন কক্ষে একাধিক রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মুহসিন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত   হলের প্রভেস্ট ও গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম, সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন, সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিমসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা।


আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করে, যা এ আয়োজনকে একটি বৃহৎ জাতীয় পরিসরে নিয়ে গেছে।


সংগঠনের সাবেক সভাপতি ফারিদ মোস্তাকিম বলেন, 'প্রথমবারের মতো  এবার সিওইউডিএস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনেকেই প্রথমবারের মতো কুমিল্লায় এসেছে, আমরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই।এছাড়াও তিনি সফলভাবে উক্ত প্রতিযোগিতা শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।'


প্রধান অতিথি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এক যুগ পূর্ণ হয়েছে।আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার। তার ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলের স্কুল-কলেজ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, গত ১১ তারিখে স্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক শুরু হয়েছে। '


তিনি আরও বলেন, 'আগামী ১৮ তারিখ দেশের সুনামধন্য বিতার্কিকদের বিচারকার্যের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।আমি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল বিতার্কিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ডিবেটিং সোসাইটির বর্তমান সদস্য, সাবেক বিতার্কিক, মডারেটর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।'


কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন,'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে  প্রথমবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে পারবো।'


উল্লেখ্য, আগামীকাল ( ১৮ এপ্রিল) ফাইনাল ও সমপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ