ইবির কেন্দ্রীয় মসজিদের সংস্কার চাই
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থলে অবস্থিত “ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ” বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মসজিদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৯৯৪ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পটি দীর্ঘ ৩২ বছর পেরিয়েও এখনো সম্পূর্ণ হয়নি।বিভিন্ন প্রশাসনের সময় কিছু অগ্রগতি হলেও, বর্ধিত অংশের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। ফলে মসজিদটি তার পূর্ণ সৌন্দর্য ও দৃষ্টিনন্দন রূপ পায়নি। অথচ সম্পূর্ণ নির্মাণ শেষ হলে প্রায় ১৭ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
পরিকল্পিতভাবে কাজ সম্পন্ন হলে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মসজিদে পরিণত হতে পারে। তাই একজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোরালোভাবে আহ্বান জানাচ্ছি—দ্রুত সময়ের মধ্যে মসজিদের বর্ধিত অংশের কাজ সম্পন্ন করে এই গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে তার পূর্ণ মর্যাদায় উন্নীত করা হোক।
লেখক: মো: মাহবুব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ
সহযোগী সদস্য: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা