বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনে কোস্টগার্ডের দুই অভিযানে জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৩:১০ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্টগার্ডের দুই অভিযানে জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক
সুন্দরবনে কোস্টগার্ডের দুই অভিযানে জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

আল মাহফুজ-শাওন, নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে পৃথক দু’টি বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাতদের কবল থেকে ২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সুন্দরবন এলাকায় বনদস্যু দমনে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল মোংলা থানার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন দুই জেলে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল বিকেলে মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকাসহ তাদের জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজসহ দয়াল বাহিনীর সদস্য তরিকুল (৩৫) কে আটক করা হয়। সে কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত ছিল।

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ