বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হাম প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

Admin ১৭ April ২০২৬ · Friday · ০১:১৬ অপরাহ্ণ
হাম প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প
হাম প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিড ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)’-এর সহযোগিতায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর মুগদায় জে.এস গ্রামার হাই স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু, তাদের অভিভাবক এবং স্থানীয় কমিউনিটির মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পের মূল লক্ষ্য ছিল শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া হামের প্রকোপ প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান এবং সার্বিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা।
দিনব্যাপী কর্মসূচিতে সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেশন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা এবং সংক্রামক রোগ প্রতিরোধে অভিভাবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই-এর চেয়ারম্যান যুবরাজ খান, সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম, নিরাপদ চিকিৎসা চাই-এর মহাসচিব উম্মে সালমা, ভাইস চেয়ারম্যান জামশেদ খান, উপদেষ্টা মোঃ টি. কে আজাদ, জে.এস গ্রামার হাই স্কুলের চেয়ারম্যান শামসুজ্জামান বাদল, গ্রীনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকা হোসেন, মুগদা থানার এসআই সুমন মিয়া, চিকিৎসক গিয়াস উদ্দিন, ইসলামিক ওয়েল ফেয়ার কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাজা উদ্দিন এবং সদস্য মোঃ মুজিবুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, সিড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ