মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী ২৭ এপ্রিলের ঐতিহাসিক যশোর সফরকে কেন্দ্র করে এক বিশাল যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন খোকন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান এবং বিএনপি নেতা গোলাম মোস্তফা। এছাড়াও সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেন, "আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে। বাঘারপাড়া থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা এই জনসভাকে সফল করব।"
প্রধান অতিথি এ্যাড. সৈয়দ সাবেরুল হক (সাবু) বলেন, "যশোরের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করতে রাজপথ প্রকম্পিত হবে। প্রতিটি ইউনিয়ন থেকে সুশৃঙ্খলভাবে জনসভায় যোগদানের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।"

সভাপতির বক্তব্যে তানিয়া রহমান সুমি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঘারপাড়ার প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে প্রচার-প্রচারণা এবং প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে। ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে বাঘারপাড়া বিএনপি বদ্ধপরিকর।উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ