বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৮:২৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলার অভিযোগ, সংবাদ সম্মেলন
জয়পুরহাটে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

​আব্দুল আলীম জয়পুরহাট প্রতিনিধিঃ 
জয়পুরহাটে রাজনৈতিক প্রভাব ও অর্থের দাপট খাটিয়ে একটি পরিবারকে হয়রানি ও মিথ্যা চুরির মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও আল আমিন বাশনালের স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে। এই অন্যায়ের প্রতিবাদে এবং সঠিক বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
​শুক্রবার জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তারেক হাসান (মিঠু)।

​লিখিত বক্তব্যে  তারেক হাসান মিঠু জানান, অভিযুক্ত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে আসছেন। মিঠুর মা জয়পুরহাট জেনারেল হাসপাতালে আয়া পদে চাকরি করতেন, অভিযুক্ত আব্দুল আজিজ তার মাকে মানসিকভাবে নির্যাতন করে সেই বেতনের টাকা আত্মসাৎ করতে থাকে। কিছুদিন আগে তার ছোট বোন ফুল কে আটকে রাখেন আব্দুল আজিজ পরে মা ছোট বোন কে নিতে গেলে আমার মাকেও আটকে রাখা হয়। আমার বাবা মা ও বোনকে উদ্ধার করতে গেলে তাকে আজিজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ভাড়াটে মাস্তান দিয়ে তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেন। শুধু তাই নয়, মিঠু এবং তার পরিবার ছাড়াও আরও তিন সদস্য—মাহফুজুর রহমান, শাহিদুল ইসলাম শামীম ও নজরুল ইসলামকে আসামি করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট চুরির মামলা দায়ের করেছেন।

তারেক হাসান মিঠু বলেন, পৌর জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক আব্দুল আজিজ অর্থ ও রাজনৈতিক ক্ষমতার জোরে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। আমরা গরিব মানুষ হওয়ার কারণে প্রতিনিয়ত হুমকির মুখে আছি আইনশৃঙ্খলা বাহিনীও তাদের সহযোগিতা করছে না বলে জানান। 
মিঠু জানান, আমাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা চুরির মামলাটি ভিত্তিহীন এবং বানোয়াট।"

​সংবাদ সম্মেলনে উপস্থিত আব্দুল আলীমের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা প্রশাসনের কাছে আবেদন জানান যেন প্রকৃত সত্য উদ্ঘাটন করে তাদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয় এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকারী মিঠু একজন মেকানিক শ্রমিক এবং গরিব ও অসহায় হওয়ার কারণে তার উপর অত্যাচার হচ্ছে বলেও জানান। ​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিঠুর  শশুর সবদুল, শাশুড়ি রাজিয়া বেগম ও স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ