বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৪:৫৫ পূর্বাহ্ণ
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (বর্তমান মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এই সরকারই মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের নেতৃত্ব প্রদান করে।
তৎকালীন সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে গঠিত এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এছাড়া প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেনারেল এম এ জি ওসমানী।

শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেহেরপুরের বৈদ্যনাথতলায়, যা পরে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের উদ্যোগে ‘মুজিবনগর’ নামে নামকরণ করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর হামলার পর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। এই মুজিবনগর সরকারই ৯ মাসের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ