বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বরিশাল চর কড়াই এলাকার জনদূর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশে প্রশাসনে তৎপরতা বৃদ্ধি

Admin ১৭ April ২০২৬ · Friday · ০১:৫৫ পূর্বাহ্ণ
বরিশাল চর কড়াই এলাকার জনদূর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশে প্রশাসনে তৎপরতা বৃদ্ধি
বরিশাল চর কড়াই এলাকার জনদূর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশে প্রশাসনে তৎপরতা বৃদ্ধি

মোঃ সাইফুর রহমান স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম:‎

‎কুড়িগ্রামের চিলমারী উপজেলার চর কড়াই বরিশাল এলাকায় আশ্রয় কেন্দ্র ও ভূমি অফিস কর্মকর্তার দায়িত্বে অবহেলা শীষর্ক ভিডিও ফুটেজ ও খবর প্রচার হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা করেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

‎ পরে কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ঢুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম এবং একটি সরকারি স্থাপনা (মুজিব কেল্লা) পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণের পাশাপাশি ইউনিয়নের জনগণের ভোগান্তির কারণ হয়ে ওঠা দুটি গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিনে পরিদর্শন করেন দ্রূত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

‎ এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ