বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিনামূল্যে বিতরণের পাটবীজ বাজারে বিক্রির অভিযোগ

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৩:২৯ অপরাহ্ণ
পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিনামূল্যে বিতরণের পাটবীজ বাজারে বিক্রির অভিযোগ
পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিনামূল্যে বিতরণের পাটবীজ বাজারে বিক্রির অভিযোগ

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ উন্নত জাতের পাটবীজ খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদার জড়িত বলে স্থানীয় সূত্রের দাবি।
বৃহস্পতিবার বিকেলে বাজার থেকে ওই বীজ উদ্ধার করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার বাজার এলাকায় এক বীজ ব্যবসায়ীর দোকানে রিকশাযোগে কয়েক বস্তা পাটবীজ পৌঁছে দেওয়া হয়। এসব বীজ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দ ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি গোয়েন্দা সংস্থা ও কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যান।

স্থানীয়ভাবে জানা গেছে, বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বীজ বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরের সহযোগিতায় বাজার থেকে পাটবীজ উদ্ধার করা হয়। পরে সেগুলো উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ফেরত নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকে বলেন, কৃষকদের জন্য বরাদ্দ সরকারি বীজ বাজারে বিক্রির অভিযোগে তাঁরা বিস্মিত। তাঁদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ ছিল।

এ বিষয়ে ইউএনও উম্মে মুসলিমা বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ