বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি—পাকুন্দিয়ায় ইউপি সচিব মানিক লাল দে’র বিদায় সংবর্ধনা

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০১:৫৪ অপরাহ্ণ
দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি—পাকুন্দিয়ায় ইউপি সচিব মানিক লাল দে’র বিদায় সংবর্ধনা
দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি—পাকুন্দিয়ায় ইউপি সচিব মানিক লাল দে’র বিদায় সংবর্ধনা

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মানিক লাল দে’র অবসরজনিত বিদায় সংবর্ধনা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে সহকর্মীরা তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকুন্দিয়া উপজেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে আয়োজিত এই বিদায় সংবর্ধনা এক আবেগময় মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানিক লাল দে তার দীর্ঘ কর্মজীবনের প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কেবল একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা নন, বরং সহকর্মীদের কাছে ছিলেন একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তার কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও মানবিক আচরণ সহকর্মীদের সবসময় অনুপ্রাণিত করেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের সেবায় ছিলেন নিরলসভাবে নিয়োজিত। ইউনিয়ন পরিষদের সেবাকে গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকবে। তার অবসর গ্রহণের মাধ্যমে প্রশাসনিক অঙ্গনে এক অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তার শূন্যতা সৃষ্টি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান পলাশ, জাঙ্গালিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহীন কবীর, এগারসিন্দুর ইউপির মিজ রুমা হক, বুরুদিয়া ইউপির শফিউল আলম, নারান্দী ইউপির মোঃ জসীম উদ্দিন, চন্ডিপাশা ইউপির শফিকুল ইসলাম রতন এবং সুখিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌসী বেগমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষে মানিক লাল দে’কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানানো হয়। বিদায়বেলায় তিনি সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জীবনের নতুন অধ্যায়ে সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, মানিক লাল দে ১৯৯২ সালের ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নে ইউপি সচিব হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন থেকে অবসরে যান। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের দামপাটুলী গ্রামের বাসিন্দা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ