বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা প্রেসক্লাবে ‘ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ প্রদান

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৫:১১ পূর্বাহ্ণ
খুলনা প্রেসক্লাবে ‘ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ প্রদান
খুলনা প্রেসক্লাবে ‘ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ প্রদান
অনুসন্ধানী প্রতিবেদনে অবদানের স্বীকৃতি; অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ

মো: আল-মাহফুজ শাওন : খুলনা 
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ প্রদান ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নাসহ সকল মৃত সাংবাদিকের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় তিনি বলেন, এই পদক সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। ভুয়া তথ্যের বিস্তার রোধ করে সততা, নিষ্ঠা ও জনস্বার্থে সঠিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মনোনয়ন বোর্ডের আহ্বায়ক ও আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এএসএম কবীর, সদস্য এস এম হাবিব, শেখ দিদারুল আলম এবং মো. তৌফিক রহমান।

এছাড়া অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহীন আবরার হিমেল এবং আব্দুলাহ-আল-মাসুদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালে আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের ভিত্তিতে এই পদক প্রদান করা হয়। এতে দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান প্রথম, দৈনিক দেশ সংযোগের বিশেষ প্রতিনিধি কাজী শামীম আহমেদ দ্বিতীয় এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার গাজী মনিরুজ্জামান তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহ্বায়ক এম এ হাসান, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ ও সদস্য সচিব মোহাম্মদ মিলনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ