বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০১:১৬ অপরাহ্ণ
বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ
বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ

মোঃ সাইফুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হলো আমাদের ‘পহেলা বৈশাখ’।  বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সব বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দেশের ঐতিহ্যর একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে ‘পহেলা বৈশাখ’। পহেলা বৈশাখের রীতিনীতি, উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশে সব বাঙালি মেতে উঠি আনন্দ –উল্লাসে। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে যুবসমাজের  আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বড়ভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাংলাবাজারে দিনব্যাপী পহেলা বৈশাখের অনুষ্ঠানে শিশু-কিশোর বয়স্ক সকল শ্রেণী পেশার মানুষ উৎসবের মেতে ওঠে। আনন্দ বিনোদনের পাশাপাশি ছিল গ্রামীণ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা, বয়স্কদের জন্য ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা, শিশুদের জন্য কানামাছি ভো ভো, কোমরের রশি বেঁধে শক্তি পরীক্ষা প্রতিযোগিতা সহ দিনব্যাপী নানা আয়োজন। স্থানীয় সমাজসেবী ফজলু মিয়ার সভাপতিিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ভিটা  ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী গোলাম রব্বানী সরকার। পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ