বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্ব ঘর নির্মাণের চেষ্টা :থানায় লিখিত অভিযোগ

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১০:৪১ পূর্বাহ্ণ
হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্ব ঘর নির্মাণের চেষ্টা :থানায় লিখিত অভিযোগ
হোসেনপুরে ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্ব ঘর নির্মাণের চেষ্টা :থানায় লিখিত অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) ::
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জোর পূর্ব জায়গা দখলের পায়তারা। অত: পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নাজমুল ইসলাম 
থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কিশোরগঞ্জ কোর্টের ফৌজদারি কার্যবিধি মামলা নং ৫৩২,( ১৪৪) ধারা মামলায় ঘটনা স্থান পরিদর্শন করে 
উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়ন  মেচেড়া  (আটকাপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৪৮) তার পৈত্রিক সম্পত্তি দখল ও বসতঘর নির্মাণে বাধা প্রদানের অভিযোগ তুলে হোসেনপুর থানায় লিখিত আবেদন করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের শহীদ মিয়া,সোহাগ মিয়া,মোঃ ফজলু গং সহ  কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে দখল, হুমকি ও অবৈধভাবে জমিতে প্রবেশ করে বসতঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এতে করে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করতে পারেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
অন্যদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনায় ১৪৪ ধারায় হোসেনপুর থানা থেকে উভয় পক্ষের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ জমিতে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি, দখল বা অবৈধ কার্যক্রমে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু বিবাদী রা ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্ব ঘর নির্মাণ করা চেষ্টা করছে। 
উক্ত মামলার এস আই মোশাররফ হোসেন জানান
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা অবনতিরোধে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ