বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৯:১৪ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
পাকুন্দিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ কংগ্রেসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ সাদিকুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইরফান উদ্দিন এবং পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করেন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের বিভিন্ন কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। মুল প্রবন্ধ  উপস্থাপক স্বণা চক্রবর্তী  কূষি সম্পাসরণ অফিসার পাকুন্দিয়া,  
উল্লেখ্য, এ প্রোগ্রামের মাধ্যমে কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ